ঢাকায় এলো আলীবাবার ৩ লাখ মাস্ক

২৯ মার্চ, ২০২০ ১৬:৪৯  
৩০ হাজার করোনা টেস্ট কিটের পর চীন থেকে ঢাকায় এলো ৩ লাখ মাস্ক। কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশে চিকিৎসাসেবায় নিয়োজিতদের সুরক্ষায় এগুলো পাঠিয়েছেন ইকমার্স ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা। রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এগুলো এসে পৌছায়। পরে চীনের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ইয়ান হুয়ালং কার্টন ভর্তি তিন লাখ মাস্ক বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের হাতে তুলে দেন। এর আগে এক টুইটারে এশিয়ার দশটি দেশে মোট ১৮ লাখ মাস্ক এবং দুই লাখ ১০ হাজার কোভিড-১৯ টেস্ট কিট পাঠাবেন বলে টুইট করেছিলেন জ্যাক মা।